• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ জুলাই ২০২৬, ২২:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সর্বশেষ হামলায় সেতু, একটি রেলস্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমোজগান প্রদেশের গারিভেহ সেতুতে হামলার বিষয়টি বিবিসি ভেরিফাইও নিশ্চিত করেছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেনি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, হামলার উদ্দেশ্য ছিল "ইরানের সামরিক সক্ষমতা আরও দুর্বল করা।"

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, তেহরান আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবার রাতের হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং হরমোজগান প্রদেশের ছয়টি সেতুতে আঘাত হানা হয়। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক প্রশাসন।

বিবিসি ভেরিফাই ও বিবিসি পার্সিয়ান গারিভেহ সেতুতে হামলার ভিডিও ও ছবি যাচাই করেছে। রাতের ভিডিওতে সেতুর ওপর আগুনের গোলা দেখা যায়। দিনের ছবিতে সেতুর একটি অংশ ধসে পড়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সেন্টকম জানায়, আগের বিবৃতির বাইরে তাদের আর কিছু বলার নেই।

এদিকে, চলতি বছরের এপ্রিলে ট্রাম্প ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেওয়ার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছিলেন, "বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ।"

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ওমানে মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং সিরিয়ার আল-তানফ ঘাঁটিতে মার্কিন বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

কুয়েত জানিয়েছে, ইরানি হামলায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ইরানি ড্রোন হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার কথাও জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সংঘাতের মধ্যে এখনো বন্ধ রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। বিশ্বে পরিবাহিত মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়বে।

গত জুনে যুদ্ধ বন্ধে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেন। এরপর থেকে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা এবং দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ জোরদার করেছে।

আরও পড়ুন

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

কীভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম?

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলা চালিয়েছে ইরান

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজটির সব নাবিক নিরাপদ রয়েছেন।

সূত্র: বিবিসি

এমএস/

  • বেসামরিক স্থাপনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।